অনলাইন ডেস্ক, ১৮ মে, ২০২৫: গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে নিহত হন ২৬ জন পর্যটক। পাকিস্তানের মদতপুষ্ট লশকরের ছায়া সংগঠন টিআরএফ প্রথমে পহেলগাঁওয়ের জঙ্গিহানার দায় স্বীকার করেছিল।
এই জঙ্গি হামলার ১৫ দিনের মাথায় পাকিস্তানে প্রত্যাঘাত হেনেছে ভারতীয় বীর সেনারা । অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। এ উপলক্ষে ভারতীয় বীর সেনাদের ধন্যবাদ জানিয়ে রবিবার নয় বনমালীপুর মন্ডলের উদ্যোগে এক মিছিল সংঘটিত করা হয়। এই মিছিল থেকে ভারতীয় বীর সেনাদের অভিনন্দন জানানো হয়।
উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি ভারতীয় সেনাদের প্রশংসা করেন। তিনি বলেন ভারতীয় সেনাদের এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর জন্য এই তেরঙ্গা র্যালীর আয়োজন করা হয়। সন্ত্রাস কোনভাবেই মেনে নেবে না ভারত বর্ষ। এর বিরুদ্ধে ভারত বর্ষ ঐক্যবদ্ধভাবে লড়াই করবে।
এমন জঙ্গি হামলার চেষ্টা যদি ভারতের উপর হয় তাহলে ভারতীয় সেনারা এর মুখ্য জবাব দিতে প্রস্তুত আছে। তিনি ভারতবর্ষের সেনাদের শ্রদ্ধা জানিয়ে আরো বলেন, ভারতের বীর সেনারা ভারতবর্ষের মর্যাদা অখুন্ন রেখেছে।
তাদের জন্য ভারত বর্ষ উজ্জ্বল বলে জানান সাংসদ। এদিন চন্দ্রপুর ISBT র সামনে থেকে মিছিলটি শুরু করে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মঠচৌমুহনীতে এসে শেষ হয়








