পশ্চিম জোলাইবাড়ী এলাকায় অঙ্গনওয়াড়ী কেন্দ্র পরিদর্শন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১৬ মে, ২০২৫ : শুক্রবার শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের আধিনে পশ্চিম জোলাইবাড়ী এলাকায় সুধীর সরকার পাড়া অঙ্গনওয়াড়ী কেন্দ্র পরিদর্শন করলেন তথ্য সম্প্রচার ও সংসদীয় বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান।

আজকের এই পরিদর্শনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পাশাপাশি উপস্থিতছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, দক্ষিন জেলাপরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলাপরিষদের সদস্য শম্ভু মানিক, বিধায়ক মাইলাফ্রু মগ, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েতসমিতির চেয়ারম্যান তাপস দত্ত, পঞ্চায়েত সমিতির সদস্য তথা জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের বিশিষ্ট সমাজসেবী সুজিত দত্ত সহ অন্যান্যরা।

অঙ্গনওয়াড়ী কেন্দ্র পরিদর্শন করে সেখানে এক গর্ভবতী মহিলাকে সাধ খাওয়ালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সহ অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দরা।

সাধের অনুষ্ঠান শেষে বৃক্ষরোপন অনুষ্ঠানে অংশগ্রহন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আজকের এই পরিদর্শনে অঙ্গনওয়াড়ী কেন্দ্রের ছাত্র ছাত্রী ও এলাকার লোকজনের সঙ্গে মতবিনিময় করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

জোলাইবাড়ী অঙ্গনওয়াড়ী কেন্দ্র পরিদর্শন ও প্রতিনিয়ত এইভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের পরিদর্শন সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন মন্ত্রীশুক্লাচরন নোয়াতিয়া।

তিনি জানান বর্তমান সময়ে রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পগুলি পরিদর্শনে কেন্দ্রথেকে মন্ত্রীরা আসছেন। বিগতদিনে এইসকল গ্রামীন এলাকায় কেন্দ্রের কোনো মন্ত্রী আসতোনা।

এখন কেন্দ্রীয় মন্ত্রীদের আগমনে রাজ্যের ব্যাপক উন্নয়নহচ্ছে। আজকের এই পরিদর্শনেএসে মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও সুজিত দত্তের অক্লান্ত প্রচেষ্টায় জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রের ব্যাপক উন্নয়ন দেখে খোবই আপ্লুত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডঃ এল মুরুগান।

Leave a Comment