অনলাইন ডেস্ক, ১৫ মে, ২০২৫: চিকিৎসকের স্বাস্থ্য পরিষেবা প্রদানে আপ্লুত এলাকার জনগণ। বদলির নির্দেশ এসেছে বলে জানাজানি হতেই প্রতিবাদ শুরু করেন স্থানীয়রা।
ঘটনা বৃহস্পতিবার ৮২ মাইল এলাকায় হাসপাতালের চিকিৎসক বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল এলাকাবাসী। অবরোধের জেরে জাতীয় সড়কের দুই দিকের যানবাহন ও যাত্রীরা দূর্ভোগের শিকার হয়েছেন।
এলাকাবাসীর অভিযোগ, ৮২ মাইল স্বাস্থ্যকেন্দ্রে দুই থেকে আড়াই বছর ধরে একজন চিকিৎসক রয়েছে ডা.আকাশ ভৌমিক। উনাকে গত দুই মাসের মধ্যে তিন থেকে চার বার ডেপুটেশনে পাঠিয়েছে।
এলাকা থেকে শুরু করে গ্রামাঞ্চল ও পাহাড়াঞ্চলের গরিব মানুষদের স্বাস্থ্যকেন্দ্রে ভালো চিকিৎসা পরিষেবা ও সহায়তা প্রদান করছেন ডা.আকাশ ভৌমিক। এলাকাবাসী অভিযোগ করে এমনিতেই ৮২ মাইল স্বাস্থ্যকেন্দ্রের পরিষেবা মোটেও ভালো নয়।
স্বাস্থ্যকেন্দ্রে যদি ভালো ডাক্তার না থাকে তাহলে চরম অসুবিধায় পড়তে হবে রোগীদের। এলাকাবাসীর দাবি কোনো ভাবেই ডা.আকাশ ভৌমিককে বদলি করা যাবে না। রাস্তা অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ এবং স্বাস্থ্য আধিকারিক।
অবরোধকারীদের সাথে কথা বলে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে আধিকারিকরা। এই আশ্বাসের পর অবরোধ মুক্ত করে আন্দোলনকারীরা।








