১৮ বছর বয়সী এক যুবকের মৃতদেহ উদ্ধার সোনামুড়ায়

অনলাইন ডেস্ক, ১৫ মে, ২০২৫ : রাস্তার পাশ থেকে উদ্ধার মৃত দেহ! ঘটনা সোনামুড়া থানা নতুন বাজার ফরেস্ট অফিস সংলগ্ন সড়কে। দিন দুপুরে রাস্তার পাশ থেকে উদ্ধার ১৮ বছর বয়সী এক যুবকের মৃতদেহ।  প্রত্যক্ষ দর্শীদের আশঙ্কা বজ্রপাতে মৃত্যু।

ঘটনার বিবরণে জানা যায় নতুন বাজার এলাকার জাহিদুল ইসলাম বয়স ১৮ , পিতা মাহফুজ ইসলাম। জানা যায় মৃত জাহিদুল তার নানির বাড়ি মেখলী পাড়া থেকে নতুন বাজার এলাকায় যায় রেশন সামগ্রী ক্রয়ের জন্য, কিন্তু কিছু সময় পর তার পরিবারের লোক জানতে পায় ওই এলাকারই ফরেস্ট অফিস সংলগ্ন রাস্তায় তার দেহ এবং স্কুটি টি উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে তাকে প্রত্যক্ষদর্শীরা সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় ‌।

কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তবে ধারণা করা হচ্ছে রেশন থেকে কোন এক কারণবশত হয়তোবা ওই স্থানে গিয়েছিল জাহিদুল আর তখনই বৃষ্টি আসে সঙ্গে বজ্রপাত শুরু হয়। আশঙ্কা করা হয় হয়তোবা বজ্র পাতেই তার মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল রহস্য।

তুমি এই ঘটনা যথেষ্ট চাঞ্চল্য এলাকা জুড়ে। এদিকে এও জানা যায় মৃত জাহিদুল মেখলিপাড়া অস্তিত্ব তার মায়ের বাপের বাড়িতেই থাকতো। কয়েক বছর পূর্বে তার মা বাবার মধ্যে কোন এক বিষয় নিয়ে সম্পর্কে ছাড়াছাড়ি হয়ে যায় এবং তারপর থেকে নানির বাড়িতেই থাকতো সে।

কিতবে সে তার বাবা এবং বাবার পরিবারের অন্যান্য সদস্য সংঘ যোগাযোগ ছিল জাহিদুলের। তবে তার মৃত্যুর খবরে উভয় পরিবারের লোকই হাসপাতালে ছুটে যায় এবং কান্নায় ভেঙে পড়ে।

Leave a Comment