অনলাইন ডেস্ক, ১৪ মে, ২০২৫: বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে রাম ঠাকুর মন্দির নির্মাণের চরম দুর্নীতির অভিযোগ তুললেন খোদ বিধায়ক ইসলাম উদ্দিন। নিম্নমানের কাজের খবর পেয়ে বিধায়ক তরিগরি রাম ঠাকুর মন্দির পরিদর্শন করেন এবং অত্যন্ত নিম্নমানের কাজের চরম অভিযোগ তুলেন।
জানা যায় ২০২২-২৩ অর্থবছরে বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল থেকে ১১৭১০৭৫ টাকার বরাদ্দ দেওয়া হয় কদমতলা রাম ঠাকুর মন্দির নির্মাণের জন্য। আর টেন্ডারের মাধ্যমে এই কাজের বরাত পায় ঠিকাদার নীতিশ দেবনাথ। তাছাড়া কাজের ইঞ্জিনিয়ার ছিলেন গৌতম দেবনাথ। নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় ৩ মাস হয়েছে।
এই মন্দির নির্মাণ কাজে অতি নিম্নমানের রড,পাথর ও বালি ব্যবহার করা হয়েছে। যার ফলে যেকোন সময় মন্দিরটি ভেঙ্গে যেতে পারে বলেই অভিযোগ বিধায়কের। তিনি আরো জানান মন্দিরের দরজাগুলিও নিম্নমানের। নিম্ন মানের কাজ করায় মন্দির কমিটির পক্ষ থেকেও বিষয়টি নিয়ে ঠিকাদার বিরুদ্ধে অভিযোগ করেছে।








