বেনুবন বিহারের উদ্যোগে ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ

অনলাইন ডেস্ক, ১১ মে, ২০২৫: বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্রতম উৎসব। এই পুণ্যোৎসব বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয়। বৈশাখী পূর্ণিমা দিনটি বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, বুদ্ধত্ব করেছিলেন এবং মহাপরিনির্বাণ লাভ করেছিলেন।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে যেমন পূর্ণিমার গুরুত্ব রয়েছে, তেমনই ধর্মীয়মতেও এই বুদ্ধ পূর্ণিমার আলাদা গুরুত্ব রয়েছে। এই পবিত্র তিথি উপলক্ষে কুঞ্জবনস্থিত বেনুবন বিহারের উদ্যোগে আগরতলা ক্যান্সার হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়।

বেনুবন বিহারের মুখ্য মং জানিয়াছেন, ১১ এবং ১২ দুই দিন ব্যাপী ২৫৬৯তম বৈশাখী বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ক্যান্সার হাসপাতালে এই ফল, মিষ্টি ও জল দান করার উদ্যোগ নেওয়া হয়েছে পাশাপাশি হাসপাতালে থাকা রোগীদের দ্রুত সুস্থতা কামনা করে পার্থনা করা হয়।

Leave a Comment