নাবালকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল‌্য চুরাইবা‌ড়ি‌তে

অনলাইন ডেস্ক, ১১ মে, ২০২৫: নাবাল‌কের মৃত‌ দেহ উদ্ধা‌রের ঘটনায় চাঞ্চল‌্য চুরাইবা‌ড়ি‌তে! ঘটনা বিবরনে জানা যায়, চুড়াইবাড়ি থানাধীন খাদিমপাড়া তিন নং ওয়ার্ড এলাকার বাসিন্দা আব্দুল খালিকের নয় বছর বয়সী নাবালক পুত্র জামিল হোসেন শ‌নিবার বিকা‌লে নিজ বাড়ি থেকে খেলাধুলার জন্য বেরিয়ে গে‌লে আর বাড়ি ফি‌রে‌নি।

অনেক খোঁজাখুঁজির প‌রে তার মৃতদেহ উদ্ধার হয় নিজ বাড়ি থেকে কয়েক মিটার দূরব‌র্তি কৃষি ক্ষেতের এক জলাভু‌মি থে‌কে। প‌রে ঘটনা‌টি জান‌তে পে‌রে তদন্তে না‌মে পুলিশ। ঘটনাস্থল থেকে চুড়াইবাড়ি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার ক‌রে ময়না তদন্তের জন্য কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে প্রেরন ক‌রে।

আজ মৃতদেহ ময়না তদন্তের পর আত্মীয় পরিজনদের হাতে তুলে ‌দেয় পুলিশ। এদিকে মৃত নাবালকের কাকা সাবুল মিয়া সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান নাবালকের মৃত দেহে আঘাতের চিহ্ন রয়েছে। উনারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ঘটনার সঠিক তদ‌ন্তের জন‌্য। উক্ত ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে।

Leave a Comment