অনলাইন ডেস্ক, ২৭ এপ্রিল, ২০২৫: রবিবার দুপুরে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডের সামনে ৮ নং জাতীয় সড়কে স্কুটি -বাইক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় দুজন আহত হয়েছেন। স্কুটিতে থাকা আহত দুই যুবকের নাম নিবাস দেববর্মা ১৮, অপর যুবকের নাম বয়ক দেববর্মা ১৮।
প্রত্যক্ষদর্শীদের জানান দুই যুবক তাদের টি আর ০৭ডি ৪৯৯১ নম্বরের স্কুটি নিয়ে বিশ্রামগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় রাস্তায় থামানো টি আর ০৭এইচ ৮৯৭৫ নম্বরের একটি বাইকের পেছনে স্বজোরে ধাক্কা মেরে জাতীয় সড়কে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা খবর দেয় বিশ্রামগঞ্জ দমকল বাহিনীকে।
বিশ্রামগঞ্জ দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং আহত দুই যুবককে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ হাসপাতালে ছুটে যায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে আহত দুই যুবকের।







