অনলাইন ডেস্ক, ২৭ এপ্রিল, ২০২৫: অবৈধভাবে বাংলাদেশে থেকে ভারত আসা ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। রবিবার আগরতলা রেল স্টেশন থেকে তাঁদের আটক করা হয়। প্রতিদিন এই অনুপ্রবেশের ঘটনা ঘটে চলেছে ত্রিপুরায়।
এর আগেও অবৈধ সীমান্ত পারাপারের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের আটক করা হয়েছে ত্রিপুরায়। বাংলাদেশি নাগরিকরা ত্রিপুরা হয়ে ট্রেন ধরে বহিঃরাজ্যে যাওয়ার পরিকল্পনা করেছিল। গোপন সূত্রে খবর পেয়ে রেল স্টেশনে অভিযান চালাচ্ছিলেন নিরাপত্তারক্ষীরা। তখনই তাদের আটক করা হয়।
তাঁদের কাছ থেকে স্মার্ট ফোন ও কিছু ভারতীয় টাকা উদ্ধার হয়েছে। আটককৃত বাংলাদেশিরা যথাক্রমে জহিরুল ইসলাম ওরফ জাহির (৪২), দিলওয়ার হোসেন (৪৪), জামিরুল ইসলাম (২৭), মোহাম্মদ জিয়া (৩৫) তারা সকলেই বাংলাদেশের বাসিন্দা।
প্রাথমিক জিজ্ঞাসায় তারা বলে বেঙ্গালুরু, চেন্নাই যাবে বলে জানিয়েছে। তাদের বিরুদ্ধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আগামীকাল তাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে।
তারা কেন ভারতে আসছেন, কার মদতে এসেছে এবং এর পেছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখছেপুলিশ। আগরতলা জি আর পি এস, আগরতলা আর পি এফ, এবং গুয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করা হয়।








