উচ্ছেদ নোটিশ পেয়ে সদর মহকুমা শাসকের দ্বারস্থ হল ১৯ পরিবার

অনলাইন ডেস্ক, ২৪ মার্চ, ২০২৪ : হাওড়া নদীর তীরবর্তী এলাকায় রিভার ফ্রন্ট ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজ চলছে।জোর কদমে শুরু হয়েছে কাজ কর্ম। এর মধ্যে নদীর পাড়ে জয়পুর এলাকার ৩৬ নং ওয়ার্ডের অন্তর্গত ১৯ পরিবার বসবাস করে আসছিলেন, গত কয়েকদিন আগে তাদের সেখান থেকে উচ্ছেদ হতে নোটিশ দিয়েছে সদর মহকুমা শাসক।

এই খাস জমিতে দীর্ঘ ৩০ থেকে ৪০ বছর ধরে বসবাসরত পরিবার গুলি উচ্ছেদ নোটিশ পেয়ে সোমবার সদর মহকুমা অফিসে এসে আধিকারিকদের সাথে দেখা করেন। তাদের বক্তবা, অরা অত্যন্ত দরিদ্র। দীর্ঘ বছর ধরে এই খাস জমিতে বসবাস করে আসছে। জমি ক্রয় করার মত তাদের কাছে অর্থ ছিল না। এই খাস জমি ছিল তাদের একমাত্র থাকার জায়গা। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নোটিশকে তাদের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে।

তারা মাথা গোজার জন্য অন্য কোথাও গিয়ে ঠাঁই নেওয়ার মতো অবস্থা তাদের নেই। তাদের মধ্যে অধিকাংশই দিনমজুর। তাদের সকলের দাবি প্রশাসন যদি তাদের জনা বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় তাহলে তারা জমি ছেড়ে দিতে কোন আপত্তি নেই। আর যদি বিকল্প বাবস্থা না করা হয় অহলে তাদের মেরে ফেললেও তারা জমির ছাড়বে না। এখন দেখার প্রশাসনের পক্ষ থেকে কি বাবস্থা গ্রহণ করা হয়। বর্তমানে যখন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে তখন খাস জমি ছাড়ার জন্য উচ্ছেদ হতে নোটিশ পাঠিয়েছে সদর মহকুমা প্রশাসন। এবং নোটিশে উল্লেখ রয়েছে আগামী ২৭ মার্চের মধ্যে তাদের জমি ছাড়তে হবে।

Leave a Comment

‘হোয়াইট রেভলিউশন ২.০’ বাস্তবায়িত করতে মৌ স্বাক্ষর, কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মুখ্যমন্ত্রী