বিদ্যুৎ পৌঁছেনি এমন পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ এগিয়ে চলেছে: বিদ্যুৎমন্ত্রী

অনলাইন ডেস্ক, ২৫ মার্চ, ২০২৫। । রাজ্যের বিভিন্ন জায়গায় যেসব পরিবারে এবং পাবলিক প্লেসে এখনও বিদ্যুৎ পৌঁছেনি সেখানে ভারত সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের ধরতি আবা জনজাতীয় উৎকর্ষ অভিযান (ডিএ-জেজিইউএ) প্রকল্পে এবং পিএম-জনমন ও পিএম-ডিভাইন প্রকল্পে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম এবং ট্রেডার মাধ্যমে সোলার মাইক্রোগ্রিড পদ্ধতিতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা বিদ্যুৎ দপ্তর নিয়েছে।

আজ রাজ্য বিধানসভায় বিধায়ক শম্ভুলাল চাকমার এক প্রশ্নের উত্তরে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ডিএ-জেজিইউএ প্রকল্পটি চলতি বছরের ১০ ফেব্রুয়ারি রাজ্যের ডিস্ট্রিবিউশন রিফর্ম কমিটি থেকে অনুমোদন পাওয়া গেছে। এখন বিষয়টি শুধু মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য প্রস্তাবও পাঠানো হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন পেয়ে গেলে ডিএ-জেজিইউএ প্রকল্পের কাজটি হাতে নেওয়া হবে।

২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে এই কাজটি সম্পন্ন হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎমন্ত্রী জানান, এছাড়া পিএম-জনমন ও পিএম-ডিভাইন প্রকল্পে সোলার মাইক্রোগ্রিডে ট্রেডার মাধ্যমে বাড়ি বাড়ি বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ এগিয়ে চলেছে। পিএম-জনমন প্রকল্পে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কাজ চলতি বছরের আগস্ট মাসের মধ্যে এবং পিএম-ডিভাইন প্রকল্পে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

বিধায়ক নির্মল বিশ্বাসের অন্য একটি প্রশ্নের লিখিত উত্তরে বিদ্যুৎমন্ত্রী জানান, সম্প্রতি ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের (টিএসইসিএল) মাধ্যমে পিএম-জনমন প্রকল্পে ১১ হাজার ৬৯২টি পরিবারে এবং পিএম-ডিভাইন প্রকল্পে ট্রেডার মাধ্যমে ৩৭২টি পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই দুটি সংস্থার পক্ষ থেকে ১২ হাজার ৬৪টি পরিবারকে বিদ্যুতায়নের আওতায় আনা হয়েছে।

Leave a Comment

‘হোয়াইট রেভলিউশন ২.০’ বাস্তবায়িত করতে মৌ স্বাক্ষর, কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মুখ্যমন্ত্রী