সহয়িকা অফার ঘিরে তালা ঝুলালো গ্রামবাসী

অনলাইন ডেস্ক, ২৪ মার্চ, ২০২৪: : কেন্দ্রের সহয়িকা অফার ঘিরে তালা ঝুলালো গ্রামবাসী। ঘটনার বিবরণে জানা যায়, রাঙ্গামাটিয়া ওয়ারজান বিবি অঙ্গনারী কেন্দ্রে সহয়িকা পদ খালি থাকায় এই পদের জন্য ইন্টারভিউ নেওয়া হয়েছিল। এর মধ্যে তিনজন মহিলা ইন্টারভিউ দিয়েছিলেন।

পঞ্চায়েতে তরফ থেকে নাম দেওয়া হয়েছিল শিল্পী বেগম এর নাম দেওয়া হয়েছিল, যার স্বামী নেই। তাতে এলাকার মানুষ খুশি হয়েছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যায়, একই এলাকার শিল্পী দাসকে সহয়িকা পদে চাকরি দেওয়া হয়।

এই ঘটনা শোনার পর রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের এলাকার কিছু মানুষ ক্ষোভে ফেটে পড়েন। ক্ষুব্ধ হয়ে এলাকাবাসীর দাবি অবিলম্বে শিল্পী দাসের নাম পরিবর্তে শিল্পী বেগমকে চাকরি দিতে হবে। আর না হলে তারা আন্দোলন শুরু করবে এবং আর টি আই করবেন বলে জানান। গোটা ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Leave a Comment

‘হোয়াইট রেভলিউশন ২.০’ বাস্তবায়িত করতে মৌ স্বাক্ষর, কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে মুখ্যমন্ত্রী