মেলাঘরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক, ১২ মার্চ, ২০২৫: মেলাঘর পুর পরিষদ এবং সোনামুড়া মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে গতকাল মেলাঘর পুর পরিষদের হলঘরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মণ।

অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিধায়ক শ্রীবর্মণ আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের তাৎপর্য তুলে ধরেন৷ তিনি বলেন, ১৯৭৫ সালে সারা বিশ্বে স্বীকৃতি পাওয়া নারী দিবস মূলত সমাজে নারীদের অধিকার, মর্যাদা এবং সুরক্ষা ইত্যাদি বিষয়গুলোকে সুরক্ষিত রাখার উদ্দেশ্যে পালিত হলেও আমাদের ভারতবর্ষে সুপ্রাচীন কাল থেকেই নারীদের অধিকার দেওয়া হয়েছে৷

নারীদের অধিকার, মর্যাদা, স্বাবলম্বী হওয়ার বিষয় সম্পর্কে সচেতন করে তোলা হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের মাধ্যমে৷ অনুষ্ঠানে এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিপাহীজলা জিলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশিষ্ট সমাজসেবী উত্তম দাস, শুভ্রজিৎ দাস এবং মেলাঘর পুর পরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ পাল রায় প্রমুখ।

অতিথিগণ সমাজে নারীদের ভূমিকা, অধিকার ইত্যাদির বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানে৷ পাশাপাশি নারী শিক্ষার প্রসার এবং নারীদের প্রতি সহিংসতা রোধে সমাজের সকল অংশের মানুষকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান অতিথিগণ।

Leave a Comment