আসাম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত গাড়ি চালক সহ দুজন

প্রগতি ত্রিপুরা, আগরতলা ,১২ মার্চ।। আবারো আসাম আগরতলা জাতীয় সড়কে যান দুর্ঘটনায় আহত গাড়ি চালক সহ দুজন!বাইক থেকে জাম্প মেরে অল্পেতে প্রাণ রক্ষা করল বাইক চালক!!ঘটনা তেলিয়ামুড়া থানাধীন আই ও সি পেট্রোল পাম্প সংলগ্ন করইলং এলাকায় বুধবার দুপুরে। জানা গেছে, বিগত কিছুদিন পূর্বে আসাম আগরতলা জাতীয় সড়কের প্রশস্ত কাজ হয়েছিল।আই ও সি পেট্রোল পাম্প সংলগ্ন আজকের দুর্ঘটনা স্থলটি সড়কটি ভগ্ন বেহাল দুর্দশাগ্রস্ত অবস্থায় রেখে দেয় ঠিকাদারী সংস্থা। ফলে দুধ দুরন্ত থেকে আগত দূরপাল্লার লরি সহজ স্থানীয় যানবাহন চালকরা খুবই অসুবিধা মধ্যে দিয়ে যান বাহন নিয়ে আসা-যাওয়া করতে হচ্ছে। বুধবার তেলিয়ামুড়া থেকে একটি বোলেরো গাড়ি আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল। ভগ্ন বেহাল দুর্দশাগ্রস্ত সড়কটির অবস্থা পরিলক্ষিত করে বোলোরো গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ছড়াতে পড়ে যায় সামনে থাকা বাইক নিয়ে। জানা গেছে,গাড়িটির আগে এক বাইক চালক বাইক নিয়ে যাচ্ছিল। বাইক চালক গাড়িটির গতিবিধি লক্ষ্য করে বাইক থেকে জাম্প মেরে রাস্তায় পরে জীবন ফিরে পায়। এই দুর্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে গাড়ির চালক বিনয় দাস কে গুরুতর আহত অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। বাইক চালক অল্প বিস্তর আহত হয়। তবে এলাকাবাসীসহ একাংশ যানবাহন চালকদের দাবি পেট্রোল পাম্প সংলগ্ন আসাম আগরতলা জাতীয় সড়কের দুই প্রান্তের ভগ্ন বেহাল দুর্দশাগ্রস্ত সড়কটি যান চলাচলের সুবিধার জন্য সংস্কার করার।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment