প্রগতি ত্রিপুরা, আগরতলা,১২ মার্চ।। পরিবারের ইনকাম করা ছেলে অর্থাৎ যার উপর পরিবার নির্ভরশীল সেই ছেলে মায়ের সাথে সামান্য তর্ক বিতর্ক করে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় !ঘটনার সোনামুড়া থানাধীন বেজিমারা বি বি ইটভাট্টা সংলগ্ন এলাকায়। ঘটনার বিবর্ণে জানা যায় আবুল কাসেম ওরফে মালু দীর্ঘদিন ধরে সুনামুরা ডায়না হোটেলে কর্মরত ছিল, গত সোমবার সে তার মায়ের সঙ্গে বন্ধনের টাকা নিয়ে তর্ক বিতর্ক করে তার নিজ স্ত্রী ও সন্তানকে ছেড়ে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়।এদিকে অসহায় মা বিভিন্ন জায়গা পাগলের মতন খোঁজাখুঁজি করে, না পেয়ে আজকে সোনামুড়া থানা একটি নিখোঁজ ডায়েরী করেন। মা হোসনারা বেগম ছেলে নিখোঁজ হওয়ার পর খুব অসহায় পড়েন, কারণ পরিবারের আয় রুজির একমাত্র উৎস তার একমাত্র ছেলে। আজকে দুদিন ধরে হোসনারা বেগম চুলায় আগুন লাগাতে পারেননি। কারণ ঘরে খাওয়ার মতন কোন কিছু নেই। ছেলের নিখোঁজের কথা বলতে গিয়ে মা হোসনারা বেগম চোখের জল ধরে রাখতে পারেনি।








