প্রগতি ত্রিপুরা, আগরতলা,১২ মার্চ।। সরকারি নির্মাণের সামগ্রী নিয়ে যেতে বাধা দেওয়ায় প্রাণঘাতী হামলা! ঘটনা উদয়পুর পশ্চিম কুপিলং এলাকায়। গত কিছুদিন ধরে উদয়পুর মহকুমায় কিল্লা- বাগমা বিধানসভা অন্তর্গত পশ্চিম কুপিলং এলাকার জনগণ দাবি জানিয়ে আসছিল এলাকার জল নিষ্কাশনের জন্য একটি ড্রেন তৈরি করে দেওয়ার দাবি জানিয়ে আসছিল। অবশেষে পূর্ত দপ্তর জনগনের দাবি মেনে পশ্চিম কুপিলং এলাকায় একটি ড্রেন নির্মাণের জন্য টাকা মঞ্জুর করে। কাজ দেওয়া হয় জয়ন্ত সাহা নামে এক ঠিকাদারকে। যথারীতি দপ্তর থেকে ৪ হাজার ইট ও ৫০ বস্তা সিমেন্ট সরবরাহ করা হয়। আর এরপর থেকে এলাকার প্রাক্তন প্রধানের স্বামী দীপঙ্কর নম:ইট এবং সিমেন্ট গুলো নিজ বাড়িতে নিয়ে যাওয়ার নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এলাকার জনগণ তাতে সাঁই ছিল না। জনগণের দাবি রাস্তার ড্রেন নির্মাণের জন্য ইট এবং সিমেন্ট বরাদ্দ করা হয়েছে সরকার থেকে এগুলো কোন অবস্থাতে কারো বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। ঠিকাদার জয়ন্ত সাহা যথারীতি কাজ শুরু করে। কাজ সমাপ্ত হওয়ার পর উদ্বৃত্ত ইট এবং সিমেন্ট গুলো সরকারি দপ্তরে পৌঁছে যাওয়ার ব্যবস্থা নিয়েছে ঠিক এই সময় গতকাল রাতে ঠিকাদার জয়ন্ত সাহা নিজ বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে প্রাক্তন প্রধানের স্বামী দীপঙ্কর নম: জয়ন্ত সাহা কে প্রচন্ডভাবে মারধর করে। জয়ন্ত সাহার চিৎকারে এলাকার লোকজন ছুটে আসে। নিয়ে যাওয়া হয় গোমতী জেলা হাসপাতালে। হাসপাতলে নিয়ে যাবার পর ২৯ টি সেলাই দিয়েছে তার মাথায় এবং শরীরে। বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন জয়ন্ত সাহা। সমস্ত ঘটনা জানিয়ে কিল্লা থানায় অভিযোগ জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত পুলিশ দীপঙ্কর নম: কে জালে তুলতে না পারায় এলাকা জনগণের মধ্যে দেখা দিয়েছে ক্ষোভ। দাবি উঠছে অতি সত্বর আসামি দীপঙ্কর কে পুলিশ গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেবার। এখন দেখার বিষয় পুলিশ আসামীকে গ্রেপ্তার করতে পারে কিনা। এদিকে তাকিয়ে আছে এলাকার জনগণ ও আক্রান্ত এবং তার পরিবার।








