কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে সাংবাদিক সম্মেলন

প্রগতি ত্রিপুরা, আগরতলা,১২ মার্চ।। কমলপুর সরকারি মহাবিদ্যালয়ে আজ এক সাংবাদিক সম্মেলন করা হয়। সম্মেলন ‘র বিষয়বস্তু হলো আগামী ১৮ ও ১৯ মার্চ দুইদিনব্যপি কলেজে একটা অনুষ্ঠান হচ্ছে। যার উদ্যোক্তা হলো ভারত সরকারের যুব বিষয়ক দপ্তর। সাথে থাকছে নেহেরু যুব কেন্দ্র। ত্রিপুরার পশ্চিম, দক্ষিণ, ধলাই, গোমতি জেলাগুলির কলেজ নিয়ে এই অনুষ্ঠান।অনুষ্ঠানটির নাম বিকশিত ভারত ইয়ুথ পার্লামেন্ট।থিম হলো ওয়ান নেশন ওয়ান ইলেকশন।যাতে আঠারো থেকে পঁচিশ বছর বয়সীরাই যোগদান করতে পারবে। কমলপুর কলেজ কে ধলাই জেলার নোডাল কলেজ হিসাবে ধরা হয়েছে। সাথে থাকছে গন্ডাছড়া ও লংতরাইভ্যালি কলেজ।এতে যোগদান করতে যারা আগ্রহী তাদের ছবির সাথে ছোট একটা ভিডিও ক্লিপ দিতে হবে মাই ভারত পোর্টাল -এ। এরপর সেখান থেকে তাদের নাম নির্বাচিত হলে তারা অংশগ্রহণ করতে পারবে।দেশের মোট তিনশো জেলার কলেজগুলোকে নিয়ে চলবে এই অনুষ্ঠান আগামী ১৮ ও ১৯ মার্চ কমলপুর কলেজের অডিটোরিয়ামে। সেখান থেকে দষজনকে রাজ্যভিত্তিক অনুষ্ঠানে প্রেরণ করা হবে। সেখান থেকে জাতীয়স্তরে পাঠানো হবে। সাংবাদিক সম্মেলনে ছিলেন কমলপুর কলেজের অধ্যক্ষ্য অভিজিৎ সরকার ও এই অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপিকা ডক্টর অষ্টমীকা সিনহা।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment