আখের রস নাকি ডাবের জল, তেষ্টা মেটাতে কোনটা পছন্দ আপনার?

প্রগতি ত্রিপুরা, আগরতলা, ১১ মার্চ।। বাইরের আবহাওয়া বেশ উষ্ণ। এর পর গরম আরও বাড়বে। আর গরমে বাইরে যাওয়া মানেই জল তেষ্টা পাওয়া। রাস্তায় জল তেষ্টা পেলে বেশির ভাগ লোকই কোল্ড ড্রিঙ্ক খেতে শুরু করেন। যদিও বিশেষজ্ঞদের পরামর্শ, কীটনাশকযুক্ত নরম পানীয় না খেয়ে ডাবের জল কিংবা আখের রস খাওয়া অনেক বেশি উপকারী। অনেকে আবার গরমের সময় নিয়ম করে ডাবের জল খেয়ে থাকেন। কেউ আবার চুমুক দিতে ভালোবাসেন আখের রসে। এ বার প্রশ্ন উঠতে পারে যে, ডাবের জল এবং আখের রসের মধ্য কোনটি বেশি উপকারী?

প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট

আখের রস এবং ডাবের জল উভয়েই প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটে সমৃদ্ধ হওয়ায় হাইড্রেশনের জন্য গুরুত্বপূর্ণ। তবে, ডাবের জলে ইলেক্ট্রোলাইটের (বিশেষ করে পটাশিয়াম) ঘনত্ব বেশি। ডাবের জল উচ্চ ইলেক্ট্রোলাইট উপাদানে পরিপূর্ণ হওয়ায়, দারুণ শারীরিক পরিশ্রমের পরে বা গরম আবহাওয়ায় শরীরের হারিয়ে যাওয়া ইলেক্ট্রোলাইট পূরণ করার এটি একটি চমৎকার উপায়।

জলের পরিমাণ

ডাবের জলের (প্রায় ৮০%) তুলনায় আখের রসে জলের পরিমাণ বেশি (প্রায় ৯০%) থাকে। তবে, ডাবের জলের ইলেক্ট্রোলাইটগুলি জলের ঘাটতি পূরণ করতে পারে।

ক্যালোরি এবং শর্করার পরিমাণ

ডাবের জলের তুলনায় আখের রসে ক্যালোরি এবং শর্করা বেশি থাকে। যেখানে এক কাপ আখের রসে প্রায় ১৫০-২০০ ক্যালোরি ও ৩০-৪০ গ্রাম চিনি থাকে, সেখানে প্রতি কাপ ডাবের জলে প্রায় ৪৫ ক্যালোরি এবং ১১ গ্রাম চিনি থাকে।

ডাবের জল পটাশিয়ামের একটি সমৃদ্ধ উৎস। প্রতি কাপ ডাবের জলে প্রায় ৬০০-৭০০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে। অন্যদিকে, আখের রসের প্রতি কাপে প্রায় ২০০-৩০০ মিলিগ্রাম পটাশিয়াম থাকে।

সোডিয়ামের পরিমাণ

এক কাপ ডাবের জলে প্রায় ৪৫ মিলিগ্রাম সোডিয়াম থাকে। সেখানে প্রতি এক কাপ আখের রসে প্রায় ১০-২০ মিলিগ্রাম সোডিয়াম থাকে।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment