প্রগতি ত্রিপুরা,৬ মার্চ, আগরতলা।। শহীদ দীপঙ্কর নাথ শর্মার স্মরণসভা অনুষ্ঠিত হয় খোয়াই ভগত সিং জিমের মাঠে। বৃহস্পতিবার বিকালে দীপঙ্কর নাথ শর্মা স্মরণ সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকী দাস চৌধুরী, বিজেপি খোয়াই জেলা সভাপতি বিনয় দেববর্মা, জেলা সাধারণ সম্পাদক সমীর কুমার দাস খোয়াই মণ্ডল সভাপতি অনুকূল দাস, শহীদের ভাই তথা খোয়াই পুরো পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা সহ অন্যান্যরা। ১৯৯৪ সালের আজকের দিনে খোয়াই জ্যোতি সিনেমা হল সংলগ্ন ব্রিজের উপর দীপঙ্কর নাথশর্মাকে হত্যা করা হয়। দীপঙ্কর নাথ শর্মা ছিলেন খোয়াই বাম বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব।








