খোয়াইয়ে মুখ থুবড়ে পড়েছে CNG পরিষেবা

প্রগতি ত্রিপুরা, ২ মার্চ, আগরতলা।। খোয়াই কমলপুর কৈলাস শহর ধর্মনগরের একমাত্র ভরসা ত্রিপুরা গ্যাস কোম্পানি লিমিটেডের খোয়াই এর সিএনজি স্টেশন। এই সিএনজি স্টেশনের মাধ্যমে সিএনজি চালিত গাড়ি গুলি সিএনজি নিয়ে থাকেন। এর মধ্যে গত ২৮ তারিখ থেকে মেশিন নষ্ট বলে খোয়াই এর সিএনজি গ্যাস প্রদান করছে না খোয়াই স্টেশন। সেন্ট্রাল বোর্ড এবং ত্রিপুরা বোর্ডের পরীক্ষা চলছে এই পরীক্ষার সময় মেশিন নষ্ট হওয়াতে অনেকটা বিপাকে পড়তে হয়েছে ছোট ছোট যানবাহনের চালক থেকে ছাত্রছাত্রীরা। এই বিষয়টি নিয়ে খোয়াই সিএনজি স্টেশনের ইনচার্জ সঞ্জয় কুমার দাস কে স্টেশনে না পেয়ে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান খুব দ্রুত মেশিনের মেরামত করে পুনরায় সিএনজি প্রদান করা হবে। এই বিষয়ে সিএনজি চালিত ড্রাইভাররা জানায় খোয়াই স্টেশনের মেশিন সবসময়ই সমস্যা থাকে অর্থাৎ প্রায় সময় মেশিনের প্রেসার থাকে না। তাই ড্রাইভাররা জানায় এই বিষয়টিকে কেন্দ্র করে বৃহৎ অংশের সিএনজি চালিত গাড়ির ড্রাইভারদের কথা চিন্তা করে দ্রুত সমস্যা সমাধান করা হোক।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment