প্রগতি ত্রিপুরা, ২ মার্চ, আগরতলা।। ত্রিপুরা রাজ্যের উদয়পুরে এই প্রথম ৫০ কোটি টাকা ব্যয় করে মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন বিশ্ববিদ্যালয় ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন অর্থমন্ত্রী। রবিবার উদয়পুর চন্দ্রপুরস্থিত মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন বিশ্ববিদ্যালয় ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, উপজাতি ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরো অন্যান্য অতিথিগণ। ফলক উন্মোচনের পর প্রদীপ প্রজ্জ্বলন করে ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ সূচনা করেন অর্থ মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়, উপজাতি ও সংখ্যালঘু কল্যাণ দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি স্পসরিং বডির চেয়ারম্যান হেমন্ত গোয়াল, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, বিধায়ক কিশোর বর্মন, গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ আরো অনেকে।








