পুটিয়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে চক্ষু পরীক্ষা করে বিনামূল্যে চশমা প্রদান

অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫: সিপাহীজলা জেলার বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অন্তর্গত পুটিয়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে আজ (২৫ ফেব্রুয়ারি, ২০২৫) এক চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। তাতে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের অপটোমেট্রিস্ট নিবেদিতা নিয়োগী মোট ৪৩ জন এলাকার বয়স্ক পুরুষ ও মহিলাদেরকে চক্ষু পরীক্ষা করেন।

মিশন দৃষ্টির অধীনে সবাইকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এদিন মোট সাতজনের চোখের ছানিও শনাক্ত করা হয়। তাদের চোখের ছানির অস্ত্রোপচার সংক্রান্ত বিষয়ে পরবর্তী সময়ে জানানো হবে বলে তাদেরকে বুঝিয়ে বলা হয়।

এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুটিয়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের কমিউনিটি হেলথ অফিসার সমদ্রিতা দেববর্মা, এমপিডব্লিও জাহাঙ্গীর মিয়া ও এলাকার আশাকর্মীরা। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

 

Leave a Comment