বিলথৈ,পশ্চিম পানিসাগর ও মাকুমছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড শংসাপত্র অর্জন

অনলাইন ডেস্ক, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫: জনস্বাস্থ্য কেন্দ্রগুলির স্বাস্থ্য পরিষেবার গুণগত মান বজায় রয়েছে কিনা, তা খতিয়ে দেখতে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড(এনকিউএএস)পরিমাপ বা মূল্যায়ন করা হয়। জেলা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আয়ুষ্মান আরোগ্য মন্দির (উপ-স্বাস্থ্যকেন্দ্ৰ এই স্বাস্থ্যকেন্দ্রগুলিতে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড(এনকিউএএস) পরিমাপ বা মূল্যায়ন করা হয়ে থাকে। চূড়ান্ত স্তরের মূল্যায়নে কোনও স্বাস্থ্যকেন্দ্র যদি ৭০ শতাংশের বেশি স্কোর করে এবং সমস্ত প্রয়োজনীয় মানদন্ড পূরণ করে, তবে সেই স্বাস্থ্যকেন্দ্রটি ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড (এন কিউ এ এস) শংসাপত্র লাভ করে।

এমনই ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড (এন কিউ এ এস) এর শংসাপত্র লাভ করেছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমা হাসপাতালের অধীন বিলথৈ ও পশ্চিম পানিসাগর আয়ুষ্মান আরোগ্য মন্দির (উপ-স্বাস্থ্যকেন্দ্র) এবং লালজুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অধীন মাকুমছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (উপ-স্বাস্থ্যকেন্দ্র)। উল্লেখ্য বিলথৈ আয়ুষ্মান আরোগ্য মন্দির (উপ-স্বাস্থ্যকেন্দ্র)টি ২০১২ সালে ও ওয়েস্ট পানিসাগর আয়ুষ্মান আরোগ্য মন্দির (উপ-স্বাস্থ্যকেন্দ্র)টি ২০১২ সালে এবং মাকুমছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (উপ- স্বাস্থ্যকেন্দ্র)টি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এই তিনটি আয়ুষ্মান আরোগ্য মন্দির (উপ-স্বাস্থ্যকেন্দ্র)এর স্বাস্থ্য পরিষেবায় গুণমান মূল্যায়নে তাদের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ সম্প্রতি এই ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড (এন কিউ এ এস) শংসাপত্র প্রদান করে।

বিলথৈ আয়ুষ্মান আরোগ্য মন্দির (উপ-স্বাস্থ্যকেন্দ্র) এর স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত রয়েছেন কমিউনিটি হেলথ অফিসার রূপালী নাথ, এমপিডব্লিউ তপন নাথ ও ওয়েস্ট পানিসাগর আয়ুষ্মান আরোগ্য মন্দির (উপ-স্বাস্থ্যকেন্দ্র) এর স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত রয়েছেন কমিউনিটি হেলথ অফিসার সোমা দাস, এমপিডব্লিও অনন্ত চন্দ্র নাথ এবং মাকুমছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (উপ-স্বাস্থ্যকেন্দ্র) এর স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত রয়েছেন কমিউনিটি হেলথ অফিসার সুনীল দেববর্মা, এমপিডব্লিও রাহুল দেব ।

সম্প্রতি উক্ত তিনটি আয়ুষ্মান আরোগ্য মন্দির (উপ-স্বাস্থ্যকেন্দ্র)-এ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এক পরিদর্শন দল পরিদর্শন করে গেছেন। এই তিনটি আয়ুষ্মান আরোগ্য মন্দির (উপ-স্বাস্থ্যকেন্দ্র)ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ড (এন কিউ এ এস) এর শংসাপত্র অর্জন করায় পানিসাগর মহকুমা হাসপাতালের মহকুমা স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক ডাঃ দীপঙ্কর ভূষণ দেববর্মা এবং লালজুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ সায়ন ভট্টাচার্য আয়ুষ্মান আরোগ্য মন্দির(উপ-স্বাস্থ্যকেন্দ্র) কর্মরত সকল স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন জানিয়েছেন। পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment