অনলাইন ডেস্ক,২৫ নভেম্বর, ২০২৬: কমলপুর মহকুমার বড়লুতমায় পাঁচ দিনব্যাপি ১৩০ তম মহারাসলীলা উৎসব ও মেলা গতকাল সমাপ্ত হয়েছে। সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যের ক্ষুদ্র জনগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির বিকাশের জন্য সরকার কাজ করছে। মণিপুরি সম্প্রদায়ের ভাষা উন্নয়নের জন্য সর্বোতভাবে সাহায্যের জন্য তিনি আশ্বাস দেন।
এই উৎসব ও মেলা সুশৃঙ্খল ভাবে পরিচালনা করার জন্য রাসলীলা কমিটিকে ধন্যবাদ জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব, ধলাই জিলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার সভাপতি প্রশান্ত সিনহা, মহারাসলিলা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রসেনজিৎ সিনহা প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যের ও বহিরাজ্যের শিল্পীরা রাস নৃত্য, লোক নৃত্য, আধুনিক গান পরিবেশন করেন।








