লেফুঙ্গায় যৌথ অভিযানে ২৬০ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য ২৬ লক্ষ টাকা

প্রগতি ত্রিপুরা, ২০ নভেম্বর, ২০২৬: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লেফুঙ্গা থানা পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে মোকামবাড়ি এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২৬০ কেজি। এর আনুমানিক কালোবাজারি মূল্য ২৫ থেকে ২৬ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, গত ২৮ ডিসেম্বর মাদক পাচারের উদ্দেশ্যে শুকনো গাঁজা মজুত রাখার খবর পেয়ে লেফুঙ্গা থানার ওসি রাজকুমার জমাতিয়া এবং এসটিএফ আগরতলার একটি যৌথ দল মোকামবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বাড়ি থেকে পলি ব্যাগে প্যাকেটজাত অবস্থায় গাঁজাগুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মাদক পাচারের সঙ্গে কারা জড়িত, কিংবা সংশ্লিষ্ট বাড়ির মালিক কতা এখনও নিশ্চিত করতে পারেনি তদন্তকারী দল। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
মাদক পাচার রুখতে পুলিশের এই যৌথ অভিযান এলাকায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রগতি ত্রিপুরা, ২০ নভেম্বর, ২০২৬: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে লেফুঙ্গা থানা পুলিশ ও এসটিএফের যৌথ অভিযানে মোকামবাড়ি এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় ২৬০ কেজি। এর আনুমানিক কালোবাজারি মূল্য ২৫ থেকে ২৬ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ সূত্রে খবর, গত ২৮ ডিসেম্বর মাদক পাচারের উদ্দেশ্যে শুকনো গাঁজা মজুত রাখার খবর পেয়ে লেফুঙ্গা থানার ওসি রাজকুমার জমাতিয়া এবং এসটিএফ আগরতলার একটি যৌথ দল মোকামবাড়ি এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বাড়ি থেকে পলি ব্যাগে প্যাকেটজাত অবস্থায় গাঁজাগুলি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মাদক পাচারের সঙ্গে কারা জড়িত, কিংবা সংশ্লিষ্ট বাড়ির মালিক কে—তা এখনও নিশ্চিত করতে পারেনি তদন্তকারী দল। ঘটনায় তদন্ত শুরু হয়েছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
মাদক পাচার রুখতে পুলিশের এই যৌথ অভিযান এলাকায় বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

 

Leave a Comment