অনলাইন ডেস্ক, ১৫ নভেম্বর ২০২৬: আজ করবুক পাঞ্জিহাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে গোমতী জেলা ভিত্তিক জনজাতীয় গৌরব দিবস ২০২৬ এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। গোমতী জেলাভিত্তিক জনজাতীয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠানের সূচণা করে ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করেন বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, বিধায়ক জীতেন্দ্র মজুমদার সহ অতিথিগণ।
অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া বলেন, জনজাতিদের যথার্য সম্মান প্রদানের ফলস্বরূপে রাজ্যের জনজাতি সম্প্রদায়ের ব্যক্তিত্বদের পদ্মশ্রীসহ অন্যান্য জাতীয় স্তরের সম্মাননা প্রদান করা হয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহাকে আন্তরিকভাবে অভিনন্দন জানান। এছাড়াও তিনি জনজাতিদের কল্যাণে গৃহিত বিভিন্ন কর্মসূচি উল্লেখ করে আলোচনা করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, গোমতী জেলার জেলাশাসক রিংকু লাথার প্রমুখ। এই দিবস উদযাপন উপলক্ষে করবুক পাঞ্জিহাম বিদ্যালয় প্রাঙ্গনে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।








