কলকাতা ফুটবল লিগ চতুর্থ ডিভিশন: ড্র দিয়ে দিন শুরু, দ্বিতীয় ম্যাচে জয় পেল কলকাতা ইউনাইটেড

কলকাতা, ১৩ নভেম্বর  :পুজোর মরশুম কাটতেই জমজমাট হয়ে উঠেছে কলকাতা ফুটবল লিগ (২০২৬-২০২৭)। বৃহস্পতিবার চতুর্থ ডিভিশনের চ্যাম্পিয়নশিপ রাউন্ডে একজোড়া রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ‘ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন’ (IFA)-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আজকের ম্যাচের ফলাফল আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।আইএফএ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবারের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় ড. বি আর আম্বেদকর এসি মাঠে। সেখানে মুখোমুখি হয়েছিল চেতলা অগ্রণী ক্লাব ও চৈতালি সঙ্ঘ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর এই ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবেই শেষ হয়।অন্যদিকে, দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় উত্তর ২৪ পরগনা জেলার সিআরএফসি গ্রাউন্ডে। এই ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব ও যাদবপুর অগ্রগামী। তীব্র লড়াইয়ের পর যাদবপুর অগ্রগামীকে ২-১ গোলের ব্যবধানে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাব।

Leave a Comment