রাজ্যের জাতি জনজাতি অংশের জনগণের সার্বিক উন্নয়নের মাধ্যমেই উন্নত ত্রিপুরা গড়া সম্ভব: শিল্পমন্ত্রী

অনলাইন ডেস্ক, ১২ নভেম্বর, ২০২৬: কাঞ্চনপুর টাউনহলে গতকাল উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্ত্বনা চাকমা বলেন, রাজ্য সরকার জনজাতিদের ঐতিহ্যবাহী কৃষ্টি ও সংস্কৃতির প্রসারে পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। রাজ্যের জাতি, জনজাতি অংশের জনগণের সার্বিক উন্নয়নের মাধ্যমেই উন্নত ত্রিপুরা গড়া সম্ভব। রাজ্য সরকার সেই দিশায় কাজ করছে। অনুষ্ঠানে উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ বলেন, রাজ্যের উন্নয়নের গতি আরও বাড়ানোর লক্ষ্যে জাতি, জনজাতি উভয় অংশের সার্বিক উন্নয়ন প্রয়োজন।

অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন কাঞ্চনপুর মহকুমার মহকুমা শাসক থিতে শোভম ভাগবান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি শৈলেন্দ্র নাথ, বিশিষ্ট সমাজসেবী বীরেন্দ্র কর প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ ভগবান বীরসা মুন্ডার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানে মৎস্য দপ্তরের পক্ষ থেকে সুবিধাভোগীদের কে সি সি-এর মাধ্যমে ঋণের মঞ্জুরীপত্র এবং মাছ চাষীদের মধ্যে মাছ ধরার জাল দেওয়া হয়।

Leave a Comment