হুগলি, ৯ নভেম্বর : হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভার সুবলচক সূর্যোদয় সংঘের সার্বজনীন শ্যামা কালীপুজোর শুভ সূচনা করলেন জাঙ্গিপাড়ার বিধায়ক প্রসেনজিৎ। প্রদীপ প্রজ্জ্বলন ও মা কালীর চরণে শ্রদ্ধার্ঘ্য অর্পণের মাধ্যমে তিনি দেবীর কৃপা প্রার্থনা করেন।
ধর্মীয় আচার ও নিয়মকানুনের মধ্য দিয়ে এই আনন্দানুষ্ঠানের সূচনা ঘটে, যা ঘিরে সুবলচক এলাকার বাসিন্দাদের উৎসাহ ছিল তুঙ্গে। উদ্বোধনের পাশাপাশি বিধায়ক প্রসেনজিৎ পুজো কমিটির সকল সদস্য ও স্থানীয় মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের মঙ্গল ও সমৃদ্ধি কামনা করেন।
এই পুজোকে কেন্দ্র করে সমগ্র এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে উদ্যোক্তারা সামাজিক ও ধর্মীয় সম্প্রীতির এক চমৎকার বার্তা তুলে ধরেছেন।








