হুগলি, ৭ নভেম্বর : দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে আরও এক ধাপ এগোল আরামবাগ বিধানসভার অন্তর্গত আরান্ডী–১ নম্বর অঞ্চল। এলাকার মানুষের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে বলাইচক গ্রামে নতুন ঢালাই রাস্তা নির্মাণের কাজের শুভ সূচনা করলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।
জানা গিয়েছে, বলাইচক কাঠের বীজ থেকে প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত এই রাস্তা নির্মাণ করা হবে। দীর্ঘদিন ধরেই রাস্তাটির উন্নয়নের দাবি জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা। অবশেষে সেই দাবি পূরণের লক্ষ্যে রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয় মানুষ।
বিধায়ক হেমন্ত বাগ জানান, এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর প্রধান লক্ষ্য। নতুন এই রাস্তা তৈরি হলে গ্রামের মানুষের যাতায়াত আরও সহজ ও সুগম হবে। বিশেষ করে পড়ুয়া ও সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াতে সুবিধা হবে বলে আশা করা হচ্ছে।
রাস্তার কাজের শুভ সূচনাকে ঘিরে এলাকায় উৎসাহ লক্ষ্য করা যায়। এলাকার পরিকাঠামো উন্নয়নে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখছেন স্থানীয় বাসিন্দারা।








