প্রগতি ত্রিপুরা, ১ নভেম্বর, ২০২৬: হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের সামনে সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে নিজের কনভয়ের মাধ্যমে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন মন্ত্রী সান্ত্বনা চাকমা। বিশালগড়ে একটি কর্মসূচি শেষে ফেরার পথে মেলা প্রাঙ্গণের সামনে দুর্ঘটনাটি তাঁর নজরে আসে।
পরিস্থিতি বিবেচনা করে তিনি দ্রুত আহত ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। মন্ত্রীর এই মানবিক উদ্যোগ উপস্থিত মহলে প্রশংসিত হয়েছে।








