প্রগতি ত্রিপুরা, ২১ অক্টোবর, ২০২৬: অবৈধ মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল কদমতলা থানার পুলিশ। থানার আধিকারিক ও পুলিশকর্মীদের যৌথ অভিযানে ধৃত ব্যক্তির কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরা আবগারি আইনের ৬৯ নম্বর ধারায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া মদ বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় আইনানুগ প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।








