পানিসাগরে পুলিশের অভিযানে ৭৫ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার এক

প্রগতি ত্রিপুরা, ২১ অক্টোবর, ২০২৬: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭৫ বোতল বিদেশি মদ উদ্ধার করল পানিসাগর থানার পুলিশ। নোয়ড্রুন, পূর্ব রোয়া এলাকার ৫ নম্বর ওয়ার্ডে থানার ওসি-র নেতৃত্বে পুলিশকর্মীরা তল্লাশি অভিযান চালান।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৭৫ বোতল বিদেশি মদ উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়। ঘটনায় এক ব্যক্তিকে ত্রিপুরা আবগারি আইনের ৬৯ নম্বর ধারায় গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Comment