দুর্গাপূজার দিনগুলিতে পেট্রোল পাম্প খোলা রাখার সূচি

অনলাইন ডেস্ক, ১৪ অক্টোবর, ২০২৬: আগরতলা পুর এলাকায় ও পার্শ্ববর্তী এলাকায় জনগণের সুবিধার্থে আসন্ন দুর্গাপূজার দিনগুলিতে প্রয়োজনীয় ডিজেল ও পেট্রোল সংগ্রহের জন্য বিভিন্ন পেট্রোল পাম্প খোলা রাখা হবে। খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ১৭ অক্টোবর সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বড়দোয়ালিস্থিত রাজধানী পেট্রোলিয়াম, রাধানগরস্থিত এস কে পেট্রোলিয়াম, পুরাতন মোটরস্ট্যান্ডস্থিত বিশ্বাস অ্যান্ড সনস খোলা থাকবে।

১৮ অক্টোবর ধলেশ্বরস্থিত ললিত পেট্রোলিয়াম এজেন্সি, দুর্গাবাড়িস্থিত অশোক পেট্রোলিয়াম এজেন্সি সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ১৯ অক্টোবর রাধানগরস্থিত আশিস পেট্রোলিয়াম, বিদুরকর্তা চৌমুহনিস্থিত নবারুন পেট্রোলিয়াম, চন্দ্রপুরস্থিত সরলা স্টোর্স সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। ২০ অক্টোবর গণরাজ চৌমুহনিস্থিত জ্যোৎস্না ফিলিং স্টেশন, টিআরটিসিস্থিত জনকল্যাণ পেট্রোলিয়াম সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

আগামী ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত রাণীরবাজারস্থিত মহানাম অয়েল সিটি, মাধববাড়িস্থিত এস কে পেট্রোলিয়াম, খয়েরপুরস্থিত বি কে পেট্রোলিয়াম, বাধারঘাটস্থিত এন জি সাহা, জিরানীয়াস্থিত সুরিন্দর সিংহ, বড়জলাস্থিত ত্রিপুরেশ্বরী ফিলিং এইচপিসিএল এবং ঊষাবাজারস্থিত মণীন্দ্র চন্দ্র সাহা পেট্রোলিয়াম বিপিসিএল সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।

Leave a Comment