অভিচরণ সার্কেলের অন্তর্গত কুলিবাড়ি ইংলিশ মিডিয়াম জে বি স্কুলে কর্তব্যে গাফিলতির আভিযোগ!

প্রগতি ত্রিপুরা , ০৩ অক্টোবর, ২০২৬: বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সময়মতো উপস্থিতি না থাকা এবং পঠনপাঠনে অনিয়মের অভিযোগ উঠেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের ওয়াটলক টুইথু অভিচরণ সার্কেলের অন্তর্গত কুলিবাড়ি ইংলিশ মিডিয়াম জে বি স্কুলে। অভিযোগ, দিনের পর দিন নির্ধারিত সময়ে বিদ্যালয়ে না আসায় সমস্যায় পড়ছে পড়ুয়ারা। এর ফলে জনজাতি অধ্যুষিত এলাকার ছাত্রছাত্রীদের পঠনপাঠন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ অভিভাবকদের।

স্থানীয়দের অভিযোগ, অনেক সময় বিদ্যালয়ের নির্ধারিত সময়ে পড়ুয়ারা স্কুলে এসে পৌঁছালেও শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতির জন্য অপেক্ষা করতে হয়। আবার কোনও কোনও দিন কয়েকজন শিক্ষক-শিক্ষিকা বিদ্যালয়ে উপস্থিত না থাকার অভিযোগও উঠেছে। এর ফলে বিদ্যালয়ের স্বাভাবিক পঠনপাঠন ব্যাহত হচ্ছে বলে দাবি স্থানীয়দের।

Leave a Comment