আগরতলায় ‘সাফাই মিত্র সুরক্ষা শিবির’, ফ্ল্যাগ অফ টাস্ক ফোর্সের ভেহিক্যালস-এর উদ্বোধন করলেন মেয়র

প্রগতি ত্রিপুরা, ০১ অক্টোবর, ২০২৬: আগরতলা পুর নিগমের উদ্যোগে বৃহস্পতিবার পুর নিগমের অফিস প্রাঙ্গণে আয়োজিত হল ‘সাফাই মিত্র সুরক্ষা শিবির’ ও ‘ফ্ল্যাগিং অফ টাস্ক ফোর্স ভেহিক্যালস’ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অতিরিক্ত কমিশনার মিহির কান্তি গোপ-সহ পুর নিগমের আধিকারিকরা। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মেয়র।

অনুষ্ঠানে মেয়র জানান, আগরতলা পুর নিগমের চারটি জোনে বর্তমানে ১ হাজার ৪৫৫ জন পরিচ্ছন্নতা কর্মী কাজ করছেন। এছাড়া দেবেন্দ্রনগর ডাম্পিং স্টেশনে আরও ২৭০ জন কর্মী নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন। শহরকে পরিষ্কার রাখতে পরিচ্ছন্নতা কর্মীদের দিন-রাতের পরিশ্রমের কথা উল্লেখ করে তাঁদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আগরতলা শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাই পুর নিগমের অন্যতম প্রধান লক্ষ্য। পরিচ্ছন্নতা ব্যবস্থাকে আরও কার্যকর করতে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Comment