প্রগতি ত্রিপুরা, ১২ সেপ্টেম্বর, ২০২৬: রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগীতায় এবং শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং এর অক্লান্ত প্রচেষ্টায় শান্তির বাজার বিধানসভাকেন্দ্রের অনেক উন্নয়নমূলক কর্মসূচী অনুষ্ঠীতকরাহচ্ছে। এইকর্মসূচীর মধ্যে রয়েছে সারে ছয় কুটি টাকা অর্থব্যয় করে শান্তির বাজারে ডিষ্ট্রিক ট্রান্সফোর্ট অফিস নির্মানকরাহচ্ছে। যা আগামী ডিসেম্বর মাসেরমধ্যে কাজ সমাপ্তিকরে উদ্ভোধনের পরিকল্পনা হাতেনেওয়াহয়েছে।
অপরদিকে রাজ্য সরকারের আর্থিক সহযোগীতায় শান্তির বাজারে ও জোলাইবাড়ী বাজারে নতুনকরে মোটরষ্টেন্ড নির্মান করাহচ্ছে। রাজ্যসরাকারের উন্নয়নমূলক কাজগুলো পরিদর্শনে আসেন মন্ত্রী সুশান্ত চৌঁধুরী। শনিবার তিনি শান্তির বাজার মহকুমার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকরেন ও আজকের এই পরিদর্শনের মূল উদ্দ্যেশ্য সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত তথ্যতুলেধরেন। মন্ত্রী সুশান্ত চৌঁধুরী জানান বিধায়ক প্রমোদ রিয়াংএর প্রচেষ্টায় মনুবাজারে নতুন করে একটি মোটর ষ্টেন্ড নির্মানের পরিকল্পনাহাতে নেওয়াহয়েছে।
বর্তামানসময়ে এডিসির ভিলেজ নির্বাচনের জন্য এই জায়গা পরিদর্শনে যাবেননা। অন্যান্য কাজগুলো আজকের দিনেপরিদর্শনকরেন। মন্ত্রী জানান লোকজনেরা বিগতদিনে পরিবহন সক্রান্ত বিভিন্ন কাজে যেসকল অসুবিধার সন্মুখিনহতেহতো এই অফিস নির্মানের পর সকল সমস্যার সমাধানহয়েযাবে। অত্যধুনিক প্রযুক্তিরমাধ্যমে শান্তির বাজারে মোটর ভেইকেলস অফিস নির্মান করাহচ্ছে। সমগ্র দক্ষিন জেলায় এই অফিস এক নিদর্শন স্থাপন করবে।
আজকের এই পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌঁধুরীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, ত্রিপুরা পরিবহন দপ্তরের যুগ্ম পরিবহন কমিশনার প্রদীপ সরকার, শান্তির বাজার মহকুমাশাসক দীপিকা গৌতম আই এ এস, শান্তির বাজার পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, বিশিষ্ট সমাজসেবী দেবাশীষ ভৌমিক, ডিষ্ট্রিক ট্রান্সফোর্ট অফিসার কমলাকান্ত, মোটর ভেইকেলস ইনিস্পক্টর জহর রিয়াং, শান্তির বাজার আর ডি দপ্তরের এক্সিউটিভ উকেন্দ্র রিয়াং সহ অন্যান্যরা।








