পরিচ্ছন্ন জ্বালানি ও নবায়নযোগ্য শক্তির প্রসারে ত্রিপুরায় নতুন কর্মসূচির সূচনা

প্রগতি ত্রিপুরা, ১১ সেপ্টেম্বর, ২০২৬: ত্রিপুরায় পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং নবায়নযোগ্য শক্তির প্রসারে বৃহস্পতিবার আগরতলার পোলো হোটেলে গুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এদিন ‘ত্রিপুরা ক্লিন এনার্জি রোডম্যাপ, গ্রিন স্কিলিং প্রোগ্রাম অ্যান্ড ট্রান্সফর্মিং রিনিউএবল এনার্জি অ্যাক্সিলারেশন ইন ত্রিপুরা (TREAT)’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ। এছাড়াও সংশ্লিষ্ট দপ্তর, বিভিন্ন সংস্থা এবং Asian Development Bank (ADB) ও REC-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই কর্মসূচির মূল লক্ষ্য হলো রাজ্যে পরিচ্ছন্ন ও সবুজ জ্বালানির ব্যবহার বাড়ানো, নবায়নযোগ্য শক্তির প্রসার ঘটানো এবং এই ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরি করা। পাশাপাশি সৌরবিদ্যুৎসহ বিভিন্ন নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়িয়ে ত্রিপুরাকে আরও পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা পরিচ্ছন্ন শক্তির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতে ত্রিপুরার জ্বালানি ক্ষেত্রে নবায়নযোগ্য শক্তির ব্যবহার আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। ‘Clean Energy, Greener Tomorrow, A Prosperous Tripura’—এই লক্ষ্যকে সামনে রেখে কর্মসূচিটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

Leave a Comment

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ৪০তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে