সরকারি অফিসে দুঃসাহসিক চুরি! নীরব প্রশাসন!!

প্রগতি ত্রিপুরা, ৪ সেপ্টেম্বর, ২০২৬: গত ২ তারিখ রাতে বিশালগড় ব্লকে দুঃসাহসিক চুরি ঘটনা ঘটে। দুইদিন ধরে ব্লক বন্ধ থাকার ফলে কারণ নজরে আসেনি। পরবর্তী সময়ে গতকাল ব্লকের সিসিটিভি ক্যামেরায় চেক করা হয় আর তাতে ধরা পড়ে এই চুরির ঘটনা বিশালগড় ব্লক এ থাকা এসি তামার ফাইভ এবং বাথরুমে থাকার ট্যাব চুরি করে নিয়ে যায় এখন অব্দি কি কি চুরি হয়েছে তা জানতে পারিনি কারণ অফিস বন্ধ রয়েছে।

শুক্রবার সকালে বিশালগড় অফিসটিলা বাজারে বিশালগড় ব্লকের কর্মচারীরা দেখতে পান সিসিটিভির ক্যামেরায় যে ছেলেটা ফুটেজ ধরা পড়েছে সেই ছেলেটা এখানে ঘোরাফেরা করছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় থানায় পুলিশ ঘটনার স্থলে ছুটে এসে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

পুলিশ জোর জিজ্ঞাসাবাদ করার পর জানা গিয়েছে তার নাম সুব্রত সাহা, বাড়ি সিধায় পঞ্চবটি এলাকায় সে সিধায় পঞ্চবটি এলাকা ছেড়ে বিশালগড় কে বেছে নিয়েছে সে বিশালগড়ে কোন একটি জায়গায় বড় চোরের গ্যাং তৈরি করেছে তবে পুলিশের জিজ্ঞাসাবাদে আরো একজনের নাম বেরিয়ে এসেছে পুলিশ এই ব্যাপারে একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে।

তবে বলাই বাহুল্য বিশালগড় অত্র এলাকায় প্রশাসনের দুর্বল ব্যর্থতার প্রকাশ্যের ফলে বিভিন্ন চুরি ছিনতাই সহ অপরাধমূলক ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

Leave a Comment