অনলাইন ডেস্ক, ০৩ সেপ্টেম্বর, ২০২৬: উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে আজ ধর্মনগরে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। উত্তর ত্রিপুরা জেলা শাসক কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক জহর চক্রবর্তী, উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সহকারী সভাধিপতি ভবতোষ দাস, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালী রাণী দাস সেন, উত্তর ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক বিজয় সিনহা, অতিরিক্ত জেলাশাসক এল, ডার্লং ধর্মনগরের মহকুমা শাসক দেবযানী চৌধুরী, প্রমুখ। রক্তদান শিবিরে মোট ৪৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন।








