১৪ লক্ষ বাজেটে কাল্পনিক মণ্ডপ: দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি ও সামাজিক সেবায় নজর ভট্টপুকুর মর্ডার্ন ক্লাব কর্তৃপক্ষের

প্রগতি ত্রিপুরা, ২৬ আগস্ট, ২০২৬: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা সম্পন্ন করল ক্লাব কর্তৃপক্ষ। প্রতি বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও শহরের অন্যতম সেরা পূজা উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে এগোচ্ছে উদ্যোক্তারা।

চলতি বছর দুর্গাপূজার মোট বাজেট নির্ধারণ করা হয়েছে ১৪ লক্ষ টাকা। বর্তমান বাজার পরিস্থিতি ও ব্যবসায়িক মন্দার বিষয়টি মাথায় রেখে গত বছরের সমপরিমাণ বাজেট ধরে রেখেই সমস্ত আয়োজন করা হচ্ছে।

সম্পূর্ণ কাল্পনিক ভাবনায় রূপ দেওয়া হচ্ছে মণ্ডপসজ্জা, যেখানে কোনো অনুকরণ থাকছে না। স্থানীয় শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে পূজা প্রতিমা ও আকর্ষণীয় আলোকসজ্জা।

কেবল মণ্ডপ ও প্রতিমাতেই সীমাবদ্ধ না থেকে সামাজিক দায়িত্ব পালনেও জোর দিচ্ছে ক্লাবটি। দুর্গোৎসব চলাকালীন দর্শনার্থী ও স্থানীয় বাসিন্দাদের জন্য একাধিক সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে: বিশুদ্ধ পানীয় জল ও বস্ত্র বিতরণ।

এলাকার সকল স্তরের মানুষের জন্য মহা প্রসাদ বিতরণ ও একসঙ্গে বসে আহারের ব্যবস্থা। পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ সচেতনতা অভিযান।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্লাবের সহ-সভাপতি পার্থ চক্রবর্তী জানান, “বিগত বছরগুলোর মতো এবারও প্যান্ডেল, প্রতিমা ও সামাজিক কাজের মাধ্যমে বিভিন্ন সেরা পুরস্কার অর্জনের বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী।”

Leave a Comment