দলীয় কর্মীর ওপর হামলার প্রতিবাদে বিদ্যাসাগর বাজারে বিক্ষোভ সভার ডাক

প্রগতি ত্রিপুরা, ২৫ আগস্ট, ২০২৬: দলীয় কর্মীর ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক নেত্রী বলেন, বিদ্যুৎ বিল নিয়ে সরকারি পদক্ষেপকে স্বাগত জানিয়ে বিদ্যাসাগর বাজার থেকে বনকুমারী পর্যন্ত এক অভিনন্দন শোভাযাত্রার আয়োজন করেছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

কিন্তু সন্ধ্যা নামতেই সেই আনন্দ শোভাযাত্রা পরিণত হয় চরম রাজনৈতিক সহিংসতায়। “সিপিআই(এম) রাজনীতি থেকে লীন হয়ে গিয়ে আজ দিশাহারা। তাদের এই কাপুরুষোচিত ও হিংসাত্মক আক্রমণ প্রমাণ করে যে তারা উন্নয়নের রাজনীতি সহ্য করতে পারছে না। রাতের অন্ধকারে নিরীহ মানুষের ওপর হামলা না করে, যদি সাহস থাকে তবে সামনাসামনি এসে লড়াই করুক।”

প্রতাপগড় মণ্ডল নেতৃত্বের অভিযোগ, সিপিআই(এম)-এর সমর্থক ও দুষ্কৃতীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে তাদের এই মিছিলে হামলা চালায়। এই আক্রমণে বিজেপির বেশ কয়েকজন স্থানীয় কর্মী ও সমর্থক মারাত্মকভাবে আহত হয়েছেন। ঘটনার খবর পাওয়ার পরেই বিজেপি নেত্রী ও কর্মীরা আহতদের বাড়িতে গিয়ে তাদের পাশে দাঁড়ান এবং পরিস্থিতির তদারকি করেন।

“এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। প্রশাসনিকভাবে এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন জানাচ্ছি, যাতে এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়।”

হামলাকারীদের কঠোর বার্তা দিয়ে তিনি আরও উল্লেখ করেন, “সামাজিক পরিবেশ বিনষ্টকারী এই দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে মানুষ শান্তিতে নিশ্বাস নিতে পারবে না। আমাদের একজন কর্মীর ওপর আঘাত মানে তা সমস্ত কর্মীর ওপর আঘাত। কর্মীই দলের আসল সম্পদ।”

ঘটনার প্রতিবাদে আগামী কাল সকাল ৯টায় বিদ্যাসাগর বাজারে এক মহাসমাবেশ ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। যেখানে সুশৃঙ্খলভাবে ইতিপূর্বে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়েছিল, সেই বিদ্যাসাগর বাজারেই কাল সভা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। প্রতাপগড় এলাকার সমস্ত দলীয় কর্মী, কর্পোরেটর এবং উর্ধ্বতন সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে ইতিমধ্যে আলোচনা শেষ হয়েছে। বিক্ষোভ সভা সফল করতে এবং হিংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হতে এলাকার সমস্ত নেতাকর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী