প্রগতি ত্রিপুরা, ২৩ আগস্ট, ২০২৬: খোয়াই শহরের লালছড়া হাউসিং কলোনি এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে গত রাতের টানা বৃষ্টির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন বাড়িঘরে জল প্রবেশ করতে শুরু করেছে, যার ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীদের অভিযোগ, রাতভর বৃষ্টির জেরে জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বেশ কয়েকটি পরিবারের ঘরে ইতিমধ্যেই বন্যার জল ঢুকে পড়েছে। পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও এখন পর্যন্ত পুর পরিষদ কিংবা সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ বা ত্রাণমূলক তৎপরতা চোখে পড়েনি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে প্রশাসনকে দাঁড়ানোর জন্য তারা বারবার আবেদন জানিয়েছেন। তবে সংবাদ লেখা পর্যন্ত এলাকায় কোনো সরকারি কর্মী বা উদ্ধারকারী দলকে দেখা যায়নি।








