বাইখোড়া বাজারে দুই যুবকের দ্বারা আক্রান্ত কলসীরমুখ ভিলেজের চেয়াম্যান, অভিযোগ।

প্রগতি ত্রিপুরা, ২২ আগস্ট, ২০২৬: ঘটনার বিবরনে জানাযায় শনিবার বাইখোড়া সব্জী বাজারে কলসীরমুখ ভিলেজের চেয়াম্যান কাউসোরাম রিয়াং এর উপর অতর্কিত হামলাচালায় দুই যুবক।

তিনি পেশায় মাংস ব্যাবসায়ী। বাইখোড়া বাজারে মাংস নিয়ে যাবার পথে পেছন থেকে দুই যুবক অতর্কিত হামলা চালায় বলে জানায়। আক্রান্তকারীর অভিযোগ দুই যুবক বাইখোড়া বাজারে মরিচ ব্যাবসায়ী বিজন ও সুজন ।

দুইজন মিলে মাংস ব্যাবসায়ীকে মেরে আহতকরে। মাংসব্যাবসায়ীর অভিযোগ দুইযুবক উনাকে প্রানে মেরেফেলার প্রয়াস চালায়। তিনি আহত অবস্থায় কোনোপ্রকার নিজের প্রান বাঁচিয়ে বাইখোড়া থানার দারস্ত হন।

পরবর্তী সময় পুলিশ আহত ব্যক্তিকে চিকিৎসারজন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাইসোরাম রিয়াংকে প্রাথমিক চিকিৎসা করারপর উন্নত চিকিৎসারজন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফারকরে।

আহত ব্যক্তি নিকট জানতেচাইলে তিনি জানান লক্ষীছড়া বাজারে উনানের ব্যাবসায়ীর জায়গানিয়ে বিজন বনিকের সঙ্গে কথাকাটাকাটি হয়। হয়তো এইজন্য উনার উপর আজকেরদিনে উনাকে প্রানেমেরেফেলার চেষ্টাকরাহয়।

তিনি জানান বাইখোড়া থানার পুলিশকে এইবিষয়ে জানানোরপর দোষীদের শাস্তিপ্রদানকরাহবেবলে জানান। তিনি সংবাদমাধ্যমের দারস্তহয়ে ঘটনারসাথে জরিতদের উপযুক্ত শাস্তির দাবীকরেন। এখনদেখার বিষয় সুজন ও বিজনের বিরুদ্ধে বাইখোড়া আরক্ষাপ্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী