প্রগতি ত্রিপুরা, ২২ আগস্ট, ২০২৬: চড়িলাম জগন্নাথ আশ্রমের প্রভু জয়ন্ত দত্ত ঝুলন যাত্রার জন্য কিছু টাকার প্রয়োজন তখন এই এলাকার জনপ্রতিনিধিদের কাছে গেলে খালি হাতে ফিরতে হয় প্রভুকে।
পরবর্তী সময়ে তিনি প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মনের ওনার ছেলে প্রতীক কিশোর দেববর্মনের কাছে গেলে ক্ষিপ্ত হয়ে পড়ে তাপস দাসের সাঙ্গোপাঙ্গরা।
পরবর্তী সময়ে শুক্রবার রাতে তাকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয় উদ্ধার করে নিয়ে আসা হয় হাসপাতালে এই ঘটনা নিয়ে শুক্রবার রাতে বিশালগড় থানার ওসি বিজয় দাসের কাছে ডেপুটেশনে মিলিত হন চড়িলাম এলাকার জনগণ সহ প্রতীক কিশোর দেব বর্মন।








