ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশন আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।

প্রগতি ত্রিপুরা, ২১ আগস্ট, ২০২৬: ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার দশম অধিবেশন চলাকালীন সময়ে বিধানসভা ভবনে প্রবেশের ক্ষেত্রে নিরাপত্তা বজায় রাখার জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই মর্মে বিধানসভার সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিধানসভা সচিবালয়ের জারি করা বৈধ অনুমতিপত্র ছাড়া কোনও ব্যক্তি বা যানবাহন বিধানসভা চত্বরে প্রবেশ করতে পারবে না।

ত্রিপুরা বিধানসভার সদস্য সদস্যাগণ, সংবাদমাধ্যমে কর্মরত ব্যক্তিগণ এবং ত্রিপুরা বিধানসভায় কর্মরত কর্মচারিরা বিধানসভায় প্রবেশের ক্ষেত্রে তাদের পরিচয়পত্র/ বিধানসভা সচিবালয়ের জারি করা বৈধ অনুমতিপত্র গেটের কাছে নিরাপত্তারক্ষীরা চাইলে তা প্রদর্শন করবেন। ত্রিপুরা বিধানসভার সদস্য সদস্যাগণ, সংবাদ মাধ্যমে কর্মরত ব্যক্তিগণ এবং ত্রিপুরা বিধানসভায় কর্মরত কর্মচারিরা বৈধ অনুমতিপত্র নিয়ে গাড়িতে বা অন্য কোনও বাহনে করে প্রবেশ করতে পারবেন।

তবে ব্যাগ, অন্যান্য আপত্তিকর জিনিসপত্র নিয়ে কোনও দর্শনার্থী, সরকারি আধিকারিক, সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ এবং বিধানসভার কর্মীরাও বিধানসভায় প্রবেশ করতে পারবেন না।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী