পুলিশের জালে ৬ অবৈধ বাংলাদেশী নাগরিক

প্রগতি ত্রিপুরা, ২০ আগস্ট, ২০২৬: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ছয়জন অবৈধ বাংলাদেশী নাগরিককে আটক করেছে পুলিশ। খোয়াই চর গণকিস্থিত কালিবাড়ি সংলগ্ন সড়কের এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত তিন মাস আগে খোয়াইয়ের সীমান্ত কাঁটাতার পেরিয়ে এই ছয় বাংলাদেশী অবৈধভাবে ভারতে এসেছিল।

অভিযুক্তরা বিগত কয়েক মাস ধরে ত্রিপুরা, বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা অঞ্চলে বেআইনিভাবে বসবাস করে বিভিন্ন কাজকর্ম করে আসছিল। সম্প্রতি তারা পুনরায় বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে তাদেরকে আটক করা হয়। পুলিশ ৬ জনকেই আটক করতে সক্ষম হয়।

জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা সকলেই বাংলাদেশের অধিবাসী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। পুলিশ বর্তমানে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী