চার মাস ধরে তীব্র পানীয় জলসংকট, ক্ষুব্ধ ২৫টি পরিবার, জল কিনে খেতে বাধ্য হচ্ছেন স্থানীয়রা

প্রগতি ত্রিপুরা,১৮ আগস্ট, ২০২৬: এলাকায় গত প্রায় তিন থেকে চার মাস ধরে চলছে তীব্র পানীয় জলের সংকট। কল বা জলের স্থায়ী ব্যবস্থা বিকল থাকায় বাধ্য হয়ে বৃষ্টির জল ধরে রেখে কিংবা বাজার থেকে ড্রামপ্রতি টাকা দিয়ে জল কিনে পান করছেন স্থানীয় বাসিন্দারা।

এক স্থানীয় ভুক্তভোগী জানান, তাঁদের দৈনিক প্রায় ৫ ড্রাম জলের প্রয়োজন হয়। প্রতি ড্রাম জলের দাম ৫০ টাকা, ফলে প্রতিদিন কেবল পানের জলের জন্যই প্রায় ২৫০ টাকা খরচ করতে হচ্ছে। দিনমজুরি করে সংসার চালানো সাধারণ মানুষের পক্ষে এই অতিরিক্ত খরচের বোঝা বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় বিধায়ক ও এমডিসির (MDC) সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। খুব শীঘ্রই এলাকায় ওয়াটার ট্যাঙ্কি বসানো হবে বলে প্রতিশ্রুতির কথা জানানো হয়েছে, তবে এখন পর্যন্ত তার বাস্তবায়ন হয়নি। দ্রুত পানীয় জলের স্থায়ী ব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাটি ভুক্তভোগী বাসিন্দারা।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী