কাঁঠালছড়ি গ্রামের কৃষকরা কম বাজেটে দুর্গাপূজার করার জন্য প্রস্তুত।

প্রগতি ত্রিপুরা,১৮ আগস্ট, ২০২৬: আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ত্রিপুরা রাজ্যের সাব্রুম কাঁঠালছড়ির ৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দারা এক সভার আয়োজন করেন। সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, নানা প্রতিকূলতা সত্ত্বেও বিগত বছরের ধারাবাহিকতা বজায় রেখে চলতি বছরেও অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দুর্গাপূজা উদযাপিত হবে।

বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই গ্রামে লোকসংখ্যা তুলনামূলকভাবে কম হওয়ায় পূজার বাজেট রাখা হয়েছে প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। সীমান্ত থেকে মাত্র ৫০ মিটারের কম দূরত্বে কাঁটাতারের বেড়া থাকায় এলাকাটিতে একাধিক বিধিনিষেধ রয়েছে। নিরাপত্তা বজায় রাখতে রাত ১০টার পর বিএসএফ-এর কড়া নিয়মকানুন ও বিধিনিষেধ কার্যকর হয়, ফলে ১০টার পর কোনো বড় ধরণের অনুষ্ঠান বা লোকজনের আনাগোনা সম্ভব হয়ে ওঠে না।

আয়োজকদের মতে, সীমান্ত এলাকার ছোট ছোট বাচ্চাদের আনন্দ প্রদান এবং গ্রামবাসীদের মনোরঞ্জনের উদ্দেশ্যেই এই ক্ষুদ্র পরিসরে পূজার আয়োজন। দীর্ঘদিনের ঐতিহ্য ও ধারা বজায় রাখতে সীমিত ক্ষমতার মধ্যেই গ্রামবাসী একজোট হয়ে উৎসব উদযাপনে প্রস্তুত হচ্ছেন।

Leave a Comment

জিডিএমও-দের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠান, চিকিৎসকদের নিয়মিত জ্ঞানচর্চার পাশাপাশি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নতুন চিকিৎসা পদ্ধতির সঙ্গে নিজেদের আপডেট রাখতে হবে : মুখ্যমন্ত্রী