প্রগতি ত্রিপুরা,১৮ আগস্ট, ২০২৬: আইজিএম হাসপাতালে বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকদের উন্নত চিকিৎসা পরিষেবা প্রদান অব্যাহত রয়েছে। আইজিএম হাসপাতালে চোখের সমস্যা নিয়ে রোগীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসার জন্য আসেন। এই হাসপাতালের চক্ষু বিভাগে গত ১ আগস্ট থেকে ১৪ আগস্ট, পর্যন্ত বিনামূল্যে চোখের ছানি অস্ত্রোপচার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মশালায় আধুনিক পদ্ধতিতে মোট ৬২ জনের বিনামূল্যে চোখের ছানির অপারেশন করা হয়। এর মধ্যে বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার ৮ জন, আগরতলা পুরনিগম আরবান প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার ৪ জন, সোনামুড়া মহকুমা হাসপাতাল এলাকার ৬ জন, দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার ৭ জন, রানীর বাজার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার ১১ জন, মধ্য প্রতাপগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার ৬ জন এবং টাকারজলা সামাজিক স্বাস্থ্যকেন্দ্র এলাকার ২০ জন চক্ষু রোগী ছিলেন। এই অস্ত্রোপচার কর্মশালায় উপস্থিত ছিলেন আইজিএম হাসপাতালের চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক ডাঃ মধুসূদন দাস, ডাঃ শিউলি দাস, ডাঃ শতরূপা দাস, ডাঃ রবীন্দ্র দাস, ডাঃ শ্যামরূপ ভট্টাচার্য ও ডাঃ দীপঙ্কর ভৌমিক।
এই অস্ত্রোপচার কর্মশালায় অংশগ্রহণ করেন ওটি অ্যাসিস্ট্যান্ট বৈশালী দেবনাথ, নার্সিং অফিসার নূপুর চক্রবর্তী, শিপ্রা ঘোষ, নিতু দেব্বর্ম্মা, কৃষ্ণা ভট্টাচার্য ও অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ। অস্ত্রোপচারের পর সকল রোগীদের চোখের পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও কালো চশমা দেওয়া হয়। আইজিএম হাসপাতালের মেডিক্যাল সুপারিণ্টেণ্ডেণ্ট এই সংবাদ জানিয়েছেন।








